পূর্ববিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের সদর উপজেলার সিংগাকুল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা জানায়, সিংগাকুল গ্রামের হাবিব শেখ ও সনু শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাতে বাঁশ কাটা নিয়ে ওই দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিশু-নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত হাবিব শেখ (৫৩), তহম আলী মোল্লা (৩৫), মো. আব্দুর রহমান (১০), মো. আব্বাস মোল্লা (৫০), আনিসুর রহমান (২৩) ও খুশি বেগমকে (৪০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এআর