মাগুরা সদর উপজেলার পুকুরিয়া গ্রামে শিশুদের ফড়িং ধরাকে কেন্দ্র করে বাদশা শিকদার (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আজ (২৬ জুলাই) রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু আব্দুল ও সাগর পাট কাঠিতে আঁঠা লাগিয়ে ফড়িং ধরছিল। এক পর্যায়ে আব্দুলের পাঠ কাঠির সাথে সাগরের পাঠ কাঠিতে হালকা ধাক্কা লাগে। যার কারণে সাগর আব্দুলকে মার পিট করে। বিষয়টা পরিবারের লোকজন জানতে পারলে বাদশা শিকদার মারার কারন জানতে গেলে, সাগরের চাচা খালেক মিয়া ও অন্যরা তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পর বিকাল সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন জানান -নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে সর্বাত্ত্বক চেষ্টা চালানো হচ্ছে।

সাইফুল্লাহ/এএস