হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর শহর ও শহরতলীতে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- যশোর শহরতলীর রাজারহাট এলাকার নুর ইসলাম ওরফে দুলালের ছেলে সুমন (২০), শহরের শংকরপুর এলাকার আজবর রহমানের স্ত্রী রেখা (২৬), বকচর হুশতলা এলাকার কেরামত (২৩), পালবাড়ী এলাকার মির্জা তৌহিদুল হুদা (৪০), তার ভাই মির্জা সানিমুল হুদা (৪৫),
সদরের রূপদিয়া এলাকার শামছুর রহমানের ছেলে তারেক গাজী (৩২), ছোট গোপালপুরের জাহাঙ্গীর (৪০), বোলতলার আজিজর (৩৪), মাইকপট্টির রবিউল (৩২), বারান্দীপাড়ার বাদশা (৩৪) ও আরএন রোডের জাফর (৩২)।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার দাস জানান, গ্রেফতারদের মধ্যে সুমন যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলার আসামি। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।
এআর





