বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়াল খা নদীতে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে বিকল হয়ে রয়েছে পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি শুভরাজ-২।
মঙ্গলবার সকালে মুলাদীর নন্দীর বাজার থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিতে গেলে ত্রুটি দেখা দেয়।
এর আগে সোমবার দুপুরে পটুয়াখালী থেকে রওয়ানা হয়ে সন্ধ্যায় কুয়াশার কারণে লঞ্চটি আড়িয়াল খা নদীর নন্দীর বাজার এলাকায় নোঙর করে সারারাত সেখানে অবস্থান করে।
লঞ্চের কেরানি সঞ্জয় কুমার বেলা ১১টায় জানান, গ্যাস সংকটের জন্য সমস্যা হয়েছে। গ্যাস আনার জন্য উজিরপুরের শিকারপুরে লোক পাঠানো হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিআইডব্লিউটিসির উপ-পরিচালক আবুল বাশার জানান, তারা সকালে এ ঘটনা জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছেন।
কেএইচ





