কক্সবাজারের টেকনাফে নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার মোৗলভীবাজার সীমান্তের  নাফ নদীর তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের ধারণা, নিহত তিনজনই রোহিঙ্গা। নাফ নদী পার হতে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। 

এমআর