শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। বৃদ্ধের নাম মজিবুর মোড়ল। তিনি সদর উপজেলার বিনোদপুর কাজীকান্দি গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা ডা. মো. সোবহান মিয়া জানান, বৃদ্ধ মজিবুর দীর্ঘদিন ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। তিনি রোববার রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে আসেন।

এর পর তাকে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। সোমবার সকালে তিনি মারা যান।

তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা?

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার সকালে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৪ লাখ ছয় হাজার ৯০০ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ২৪ হাজার ৮৪০ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ২১৮ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ছয় লাখ ১৭ হাজার চারজন সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ৬৫ হাজার ৫৬ জন রোগী মারা গেছে।