চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রোববার রাতভর অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৯২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, অভিযান চলাকালে সাতকানিয়া থেকে জামায়াতের দুই কর্মীসহ পরোয়ানাভুক্ত ৭৪ আসামি ও নিয়মিত মামলার ১৮ জনসহ মোট ৯২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় বাঁশখালী থেকে ২৬০০ পিস ইয়াবা ও রাঙ্গুনিয়া থেকে ২ কেজি একশ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
এআর





