ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলের সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হানিফ পরিবহন একটি বাসে করে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই)সকাল ৬টার দিকে গাড়ির সিটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ইকরামুল নড়াইল সদরের ছাগলছিড়া গ্রামের জব্বার শেখের ছেলে এবং ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
পরিবারের দাবি, বাড়িতে আসার পূবেই ইকরাম ডেঙ্গু জ্বরে আক্রান্তের কথা জনিয়েছিলেন। জ্বরের কারণেই তার মৃত্যু হতে পারে।
সংশ্লিষ্ট হানিফ পরিবহনের সুপারভাইজারসহ নড়াইল কাউন্টারের কর্মকর্তারা জানান, ইকরামুল শেখ অসুস্থ শরীর নিয়ে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইলের উদ্দেশে গাড়িতে উঠেন। পথেও তিনি অসুস্থবোধ করেন। তার পাশের যাত্রীসহ সুপারভাইজার মাঝে-মধ্যে তাকে দেখাশোনাও করেন।
এ পরিস্থিতিতে রাতের যে কোনো সময় তার মৃতু হয়েছে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
নিহতের চাচাতো ভাই কবির হোসেন বলেন, ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করত ইকরাম। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে চলে আসছিল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, ইকরামুলের মৃত্যুর জন্য তার পরিবার কাউকে দায়ী করেননি। পরিবার পুলিশকে জানিয়েছে, ইকরামুল ঢাকায় থাকাকালীন কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। জ্বর কিছুটা কমলে বুধবার রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে (নড়াইল) আসার জন্য রওনা হন। পথিমধ্যে তার মৃত্যু হয়।
এসএম





