রাজধানীর গুলশানে বাণিজ্যিক ভবন সিম্ফোনি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ৮তলা  ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে ভবন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গুলশান ১ নম্বরের ১৪২ নম্বর রোডে ৯ নম্বর প্লটে সিম্ফোনি টাওয়ার অবস্থিত। ভবনের ভেতর দুজন আটকা পড়লেও তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়া হলেও রাত সাড়ে ১২টার দিকে চতুর্থ তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ভবনটির চতুর্থ তলায় প্যাসিফিক গ্রুপের অফিস রয়েছে। ওই অফিস থেকেই আগুনের সূত্রপাত হয়।

এমবি