দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৩৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৪ জন।
গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৩৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৬২১ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন। ফলে মোট প্রাণহানি হলো ৩৪ জনের। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। এছাড়া আগের আক্রান্তদের মধ্যে আরও ৩ জন সহ মোট ৩৯ জন সুস্থ হয়েছেন।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৯
মোট আক্রান্ত ৬২১
চিকিৎসাধীন ৫৪৮
মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৯
হোম কোয়ারেন্টাইন ১২৬০৩
আইসোলেশন ১৩৫
মোট মৃত্যু ৩৪
তিনি বলেন, ১৩৯ জনের মধ্যে ৬২ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এর মধ্যে ঢাকা সিটিতে ৫০ শতাংশ, ঢাকা বিভাগে ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৬ শতাংশ। বাকি সবাই অন্যান্য জেলায় রয়েছে। নতুন করে আরও চারটি জেলায় সংক্রমণ ছড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরা বলেন, এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪০টি। সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৫৩টি।





