নোয়াখালী শহরের মাইজদীর ইসলামিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে দুই শিবিরকর্মী ও এক ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেস্টুন, শিবিরের ডিজিটাল ব্যানার ও লিফলেট উদ্ধার করা হয়। একটি মেস থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, জেলার সদর উপজেলার উত্তর শুল্লাকিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ও স্থানীয় ছাত্রদলকর্মী মেহরাজ হোসেন (২০), নোয়াখালী মৌজা এলাকার মাঈন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম ফুহাদ (১৬) ও জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ওসমান গণির ছেলে আকবর গণি সাইমুন (১৬)।

সুধারাম মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইসলামিয়া রোড এলাকার একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধরনের লিফলেটসহ দুই শিবিরকর্মী ও এক ছাত্রদলকর্মীকে আটক করা হয়েছে।

কেএইচ