২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুরের কোনাবাড়ীতে লাঠি হাতে মিছিল করেছে ছাত্রাশিবির। মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে সোমবার সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় অন্তত ৫টি গাড়ি ভাংচুর করে বিক্ষিপ্ত ছাত্রজনতা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এমনিক কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, কোনাবারী থানা আমীর বসুনিয়া ভাওয়াল কলেজ সভাপতি আসরাফুল ইসলাম , কাশিমপুর থানা সভাপতি তাওহিদ, কোনাবারি থানা সভাপতি রিয়াজ, ছাত্র নেতা ইউসুফ, মোস্তফা প্রমুখ।
এআর





