অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি গেস্ট হাউজ থেকে একজন মডেলসহ ৩৮ তরুণ- তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রামের দক্ষিণ খুলশী এলাকার মুনহিল গেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলশী থানা পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ৩০ জন তরুণ এবং ৮ জন তরুণী রয়েছেন। তারা হলেন- চট্টগ্রামের সুপরিচিত মডেল মারিয়া জাহান (২২), তানিয়া আক্তার (২৩), সুমি আক্তার (২১), জেরিন আক্তার (২৩), নাজু আক্তার ( ২০), রুনা আক্তার ( ১৮) তন্বি আক্তার (২০), মেরী (১৮), হারুনুর রশীদ (৩০), হাবিব (২০), সুমন দাশ (৩১), ওয়াসিম বনিক ( ৩৭), মো. সৈয়দ ( ৩৫),

জাবেদ হোসেন (৩২), লুৎফুর রহমান (৩৫) মো. জুয়েল (৩৩), কাউছার (৩৭), জামাল উদ্দিন ( ৩৫), নাছির (৩৫), ইফতেখার ( ৩০), নজরুল ইসলাম ( ২০), মো. তারেক (২৫), দীপন (৩২), আফসার (৩৩), রহিম ( ৪০), মো. লিংকন, রণজিৎ, আশোক, বেলাল হোসেন, জাফর আহমেদ, রাসেল, ফখরুল ইসলাম, সুব্রত দে, সাইফুর রহমান ও সাইফুল।

খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, দক্ষিণ খুলশীর মুনহিল গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৮ তরুণীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খুলশীর ওই গেস্ট হাউজে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। নগরীর উঠতি মডেলসহ নানা পেশাজীবী নারীদের দিয়ে ওই গেষ্ট হাউজে দেহ ব্যবসা করানো হতো বলে অভিযোগ রয়েছে। শুক্রবার আটককৃত ৮ নারীর মধ্যে চট্টগ্রামের পরিচিত মডেল মারিয়া জাহানও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র।

আটককৃতদের মধ্যে একজন নারী মডেল থাকার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘আটক মারিয়া জাহান নিজেকে মডেল বলে দাবি করেছেন।’

এআর