রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মদন চন্দ্র রায়(২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মধু দিনাজপুর জেলার কোতয়ালী থানার মুড়ালিপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।
শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার রাতে মধু ও তার ছোট ভাই তপন দিনমজুরের কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় বাড্ডার আনন্দনগর ছাইতানতলী আনসার ক্যাম্পের সামনে আসলে ৪-৫ জন দুর্বৃত্ত চাপাতি দিয়ে কুপিয়ে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়।
পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মধুর অবস্থার অবনতি হলে তাকে ধানমণ্ডির নর্দান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান মধু। তার ভাই বেশি অসুস্থ না থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এআই





