চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ টিটু মেকার (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌ব) সদস্যরা।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

টিটু মেকার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা কাশিয়ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র বড় ইন্দারা মোড় এলাকায় এএসপি সহিদার রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় টিটুর সঙ্গে থাকা টিফিন ক্যারিয়ারের ভেতর থেকে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

এমবি