মাগুরা শহর থেকে অস্ত্রসহ মো. জুহিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই মো. আরিফ জানান, পুলিশের টহল চলার সময় শহরের নতুনবাজার এলাকায় ভূমি অফিসের পশ্চিম পাশে জুহিনসহ চারজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. জুহিনকে গ্রেফতার করা হয়। বাকি তিনজন পালিয়ে যায়। পুলিশ তার কাছ থেকে একটি দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করে।
জুহিন সদরের নতুনবাজার এলাকার মৃত রাশেদ মোল্যার ছেলে। সে দীর্ঘদিন ধরে ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
কেএইচ





