রাজধানীর মাতুয়াইল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ লাখ টাকাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাতে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান রশীদ।

তিনি বলেন, দুপুরে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ