আজ ঘটনাবহুল ৭ নভেম্বর। দিনটিকে 'বিপ্লব ও গণসংহতি' দিবস হিসেবে উদযাপন করেন বিএনপি। ৭ নভেম্বর খুলে দিয়েছে গণতন্ত্র আর উন্নয়নের পথ।

জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এ বছর মাসব্যাপী কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন সিনিয়র নেতারা।

আগামীকাল বেলা ৩টায় মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। সর্বশেষ অবস্থা জানতে বুধবার ডিএমপি কার্যালয়ে যান দলটির নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদ।

বিএনপি'র স্থায়ী কমিটির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, ৭ নভেম্বরের পর বহুদলীয় রাজনীতির সুযোগ করে দেন জিয়াউর রহমান।

তিনি বলেন, ৭ নভেম্বরের আগে দেশে বাকশাল ছিলো। জিয়াউর রহমানই দেশে বহুদলীয় রাজনীতির প্রচলন করেন। তিনিই দলগুলোকে নিবন্ধনের সুযোগ করে দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যান অথবা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়ার আবেদন জানান। তবে ডিএমপি থেকে এ দু’জায়গায় অনুমতি দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয়া হয়।

পরে মহানগর নাট্যমঞ্চে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করে বিএনপি।

এএস