নড়াইল সদরের তুলারামপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নড়াইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, রাতে নড়াইল-যশোর সড়কের তুলারামপুর সেতুর দক্ষিণ পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ব্যাগ তল্লাশি করে আটটি ককটেল পাওয়া যায়।এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

কেএইচ