চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে মো: রুবেল (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে ওই এলাকার মা ডকইয়ার্ডের সামনে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রুবেল চাঁদপুর পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিনগত রাতে ৫-নং ঘাটে দু’জন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টস লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে যায়। তিনি বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমবি





