ইরাকে ৪৫ জন বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে দেশটির রাজধানী বাগদাদে একটি শিবিরে আটকে রাখা হয়েছিল।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাগদাদের পুলিশ কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আজ (শুক্রবার) ইরাকি নিউজ ডটকম নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এইসব বাংলাদেশি শ্রমিককে বাগদাদের কেন্দ্রস্থলের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। ভবিষ্যতে কাজে লাগানোর জন্য তাদেরকে একটি শ্রমিক প্রতিষ্ঠান আটকে রেখেছিল। আইনগত অনুমতি পাওয়ার পর  আলাউইয়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও বলেছে, এই ঘটনায় ২ ইরাকি ও ৪ বাংলাদেশীকে প্রেফতার করা হয়েছে।  ওই ইরাকিদের সঙ্গে যোগসাজশে ৪ বাংলাদেশি চাকরির প্রলোভন দেখিয়ে ৪৫ বাংলাদেশিকে আটকে রেখেছিল। 

এমবি