কিশোরগঞ্জের ভৈরবের উত্তর কালিপুর এলাকায় পানিতে ডুবে আলভী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আলভী স্থানীয় কালিপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার মরহুম চাঁনমিয়া চেয়ারম্যানের বাড়ির ব্যবসায়ী আইয়ুব মিয়ার ছেলে।

আইয়ুব মিয়ার এক মেয়ে ও ছেলে সন্তানের মাঝে আলভী ছিলো ছোট। মেয়ে ‘একা’ স্থানীয় একটি কলেজের অনার্স সম্মান শ্রেণির শিক্ষার্থী। আলভীর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে আলভীর বড় চাচা হাজী আরশ আলী মিয়ার ছেলে, ৭ম শ্রেণিতে পড়ুূয়া রাফিনকে নিয়ে নিজেদের পুকুরে নামে আলভী। আলভী এবং রাফিন কেউই সাঁতার না জানায় অল্প পানিতে নেমে দাপাদাপি করছিল। কিন্তু হঠাৎ করে আলভী পা পিছলে পুকুরের গভীরে তলিয়ে যায়।

পরে রাফিনের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আলভীর খোঁজ করে তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় আলশেফা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানভীর/জেড