বরগুনা জেলার পাথরঘাটায় জলদস্যু সন্দেহে ১১ জনকে আটক করেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

সোমবার ভোরে উপজেলার চরদুয়ানী বাজারের বরফ কলের ঘাট এলাকায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লিটন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এআই