রাজধানীর গুলশানে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মাঈন উদ্দিন (৪৫)।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত আড়াইটার দিকে কালাচাঁদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন মাঈন উদ্দিন। তবে তার স্বজনরা বিষয়টি গোপন রেখে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সা নেয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঐ হাসপাতালে মাঈন উদ্দিন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে বিষয়টি জানাজানি হয়।

তাকে ছুরিকাঘাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে পূর্ব শত্রুুতার জেরও থাকতে পারে বলে ওসি মন্তব্য করেন।

এমএনজে