মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান সীমানা এলাকা থেকে বাবলু সাহা (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ ।
শুক্রবার (২৭ মার্চ ) সকালে শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
বাবলু সাহা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মসলন্দপুর গ্রামের পরেশ চন্দ্র সাহার ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকায় একটি গাছে লাশটি ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান বলেন, লাশের গায়ে আঘাতের কোনও চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা খোজ নিয়ে জানতে পেরেছি বাবলু সাহা মার্কেটে প্রচুর পরিমানে দেনা রয়েছে, এ কারনে হয়তো আত্মহত্যা করতে পারে, তাছাড়া তার নিকট একটা বিষের বোতলও পাওয়া যায়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাইফুল্লাহ/এমবি





