রাজধানীর মাদারটেকের সবুজবাগ থানায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম মাদারটেকের সবুজবাগ থানার ৫০/৪ এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
টিপু নামে নিহতের এক আত্মীয় জানান, বৃহস্পবার সকালে নিহত রুহুল আমিন বাসার পানির মটর ঠিক করতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





