গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ ১৯ নভেম্বর সকালে কর অঞ্চল বগুড়া উপকর কমিশনার সার্কেল-২১ এর আয়কর মেলা-২০১৯ উদ্বোধন করেন ৩২ গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। পরিদর্শী যুগ্ম-কর কমিশনার,পরিদর্শী রেঞ্জ-৪ কর অঞ্চল বগুড়া মাসুম বিল্লাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, সহ ব্যবসায়ী বৃন্দ ও সকল শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।


রুবেল,গাইবান্ধা/ মামা