মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতবাড়িয়া গ্রামে পারিবারিক ঝগড়ার জেরে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির নাম মরিয়ম।
বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামড়া গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে।
জাহাঙ্গীর শেখ অভিযোগ করেন,তার শ্বশুর কাঁচি দ্বারা নিজের মেয়েকে আঘাত করতে গেলে সেই আঘাত লাগে নাতনি শিশু মরিয়মের মাথায়। এতেই মেয়েটির মৃত্যু হয়। তিনি আরও জানান; স্ত্রী জাপানি বেগম ও শাশুড়ি ফয়জুন বেগম ঝগড়া করছিলেন। এ সময় তার শ্বশুর করম ফরাজী কৃষি মাঠ থেকে এসে এ ঝগড়ায় লিপ্ত হন এবং ক্ষিপ্ত হয়ে তার মেয়ে জাপানিকে হাতে থাকা কাঁচি দিয়ে কোপ দেন। কিন্তু সেই কোপ জাপানির গায়ে না লেগে জাহাঙ্গীরের শিশু কন্যা মরিয়মের মাথায় লাগে।
এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে রাজৈর উপজেলার সাতবাড়িয়া গ্রামের করম ফরাজী (৬৫), স্ত্রী ফয়জুন বেগম (৬০) ও তার মেয়ে জাপানি বেগমের (৩০) ঝগড়া হয়। এ সময় জাপানির কোলে ছিল ৯ মাসের শিশু মরিয়ম।
ঝগড়ার একপর্যায়ে নানার হাতে থাকা কাঁচি দিয়ে নাতনি মরিয়মের মাথায় আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় মরিয়মকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সে মারা যায়।
নিহতের মা জাপানি বেগম বিয়ের পর প্রায় ১০ বছর ধরে বাবার বাড়ি থাকছেন।
রাজৈর হাসপাতালের ডা. সুবাস সরকার জানান, আমরা ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানোর সময় সে মারা যায়। তার মাথায় বড় ধরনের আঘাত পাওয়া গেছে।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান জানান, শিশু কন্যার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।
মামা





