ব্লগার অভিজিৎ দাস এবং অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধান মো. আবুল বাশারসহ তিনজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে র্যাব-৩ তাদের আটক করে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
আটক অন্য দুজন হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া শাখার সদস্য জুলহাস বিশ্বাস এবং সংগঠনটির সদস্য জাফরান আলী।
জেআই





