নেত্রকোনার কলমাকান্দায় টেম্পু উল্টে আব্দুল মোতালেব (৫০) নামে এক টেম্পু যাত্রী নিহত হয়েছেন। এ সময় টেম্পুতে থাকা আরো ১১ জন যাত্রী আহত হন।
শুক্রবার দুপুরে সড়কের ঠাকুরাকোনা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব নেত্রকোনা শহরের সাতপাইয়ের গাড়ারোডোর বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুল আলম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ওই টেম্পুটি নেত্রকোনা শহর থেকে যাত্রী নিয়ে কলমাকান্দার উদ্দেশ্যে রওয়ানা দেয়। টেম্পুটি ঠাকুরাকোনার চরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় টেম্পুতে থাকা ১২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলার আধুনিক সদর হাসপাতালে নেয়। গুরুতর আহত আব্দুল মোতালেব হাসপাতালে মারা যান বলে জানান ওসি।
কেএইচ





