ভোলা সদর উপজেলায় বাবা (৫৮) ও মেয়ে (১৮) দুই জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হলেন।
এই ঘটনায় ওই এলাকার ৪৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল করোনা সন্দেহে ওই দুই জনের (বাবা-মেয়ে) নমুনা পরীক্ষা করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে আসা প্রতিবেদনে দুই জনেরই করোনা পজেটিভ এসেছে। এরপর আক্রান্তদের আলাদা ঘরে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এছাড়াও তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে।
ভোলার সিভিল সার্জন ডা. রতম কুমার ঢালী ও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এমবি





