দিনাজপুরের পার্বতীপুরে বসত ভিটার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নূরুল ইসলাম (৬৫) নামে একজন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা শংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি)মাহবুবুল আলাম ঘটনার নিশ্চিত করে জানান,বসতভিটের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর সাথে আজ সকালে নূরুর ইসলামের পরিবারের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যায় নূরুল ইসলাম।

এ ঘটনায় আহত হয় আসাদুল (৪০),নাজমা বেগম ( ৩৫)মুকুল হোসেন (৩৪) ও আখিলা খাতুন (৫৫) আরও ৪ জন। নিহত নূরুল ইসলাম মৃত হেছাব উদ্দিনের ছেলে বলে তিনি জানান।

ঘটনার পর আসামীরা পলাতক রযেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইআর