রানা প্লাজায় নিহত, নিখোঁজ, আহত শ্রমিকদের তালিকা প্রকাশ ও এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিসহ সাত দফা দাবিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে স্মারকলিপি দিয়েছে গার্মেন্টস শ্রমিক সংহতি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরে সমাবেশ শেষে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংহতি প্রকাশ করে গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘রানা প্লাজায় ১২শ শ্রমিক নিহত হয়েছেন। এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এটা হত্যাকাণ্ড। কিন্তু ঘটনার ৯ মাস পরেও খুনিদের বিচার করা হচ্ছে না।’
তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন। রানা প্লাজার ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে দিন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আখতার লিমা। এছাড়া বক্তব্য দেন গণ সংহতি আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সালাম, মহানগর নেতা আবু বকর রিপন প্রমুখ।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
জাতীয়
সাত দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক সংহতির স্মারকলিপি
রানা প্লাজায় নিহত, নিখোঁজ, আহত শ্রমিকদের তালিকা প্রকাশ ও এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিসহ সাত দফা দাবিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে স্মারকলিপি দিয়েছে গার্মেন্টস শ্রমিক সংহতি





