ঢাকা ও গাজীপুর জেলা সীমানার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্রিসেন্ট টাওয়ার নামে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ডিইপিজেড ও গাজীপুর ফায়ার সাভিসের মোট ৭টি ইউনিট পযার্য়ক্রমে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়েছে।

ডিইপিজেড স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে এ ব্যাপারে গাজীপুর ফায়ার স্টেশনের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, বেক্সিমকোর বড় গোডাউনে আগুন লেগেছে। এখনো আগুনের উৎপত্তিস্থল খুঁজে পাওয়া যাচ্ছে না।

চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ অগ্নিকান্ডে পার্কের গুদামে থাকা বিপুল পরিমাণ ফেব্রিক্স ও লুম মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ক্ষতি হতে পারে গোডাউনে থাকা প্রায় অর্ধকোটি টাকার কাপড়।

ঢাকা, ১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ