সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে অবরোধকারীদের ধাওয়া খেয়ে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ২ জন আহত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ড্রাইভার হাসমত আলী ও যাত্রী আবুল কালামকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বহুলী সড়কের অটোরিকশা চেইন মাস্টার রাশেদুল ইসলাম জানান, অবরোধকারীরা বহুলী বাজার এলাকায় সড়কের উপর কলাগাছ ফেলে অবরোধের সমর্থনে পিকেটিং করছিলো।

এসময় সিএনজিচালিত অটোরিকশা চালক হাসমত আলী সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি বাজার থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জ কাঠেরপুল এলাকায় আসার পথে বহুলী বাজারে অবরোধকারীদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে যায়। এতে চালকসহ ২ জন আহত হন।

জেডআই