পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা তিনদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, হিমালয় পর্বত কাছে হওয়ায় এবং উত্তর থেকে পাহাড়ি হিমেল হাওয়া লাগাতার কয়েকদিন থেকে প্রবাহিত হওয়ায় এ উপজেলায় আজ হঠাৎ করে তাপমাত্রা ১০ এর ঘরে এসে নেমে গেছ। এদিকে, একই দিন দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, তিনদিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশা বাড়ায় সূর্যের তাপ ভূ-পৃষ্ঠে আসতে পারছে না।
এমবি





