কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতদের হাতে আবুল খায়ের (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হন তার স্ত্রী।
শনিবার রাতে নাঙ্গলকোটের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, শনিবার রাত আড়াইটার দিকে সিঁদ কেটে মুখ বাঁধা ৭/৮জন লোক তাদের ঘরে প্রবেশ করে। ডাকাত দল নগদ নয় হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। বাধা দিতে গেলে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ছাড়া তার হাতে ছুরিকাঘাত করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, আহত কুলসুম বেগমকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করা হয়েছে। এ বিষয়ে কুলসুম বেগমের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইআর





