১৪ ডিসেম্বর, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শোকর‌্যালি, পুস্পস্তাবক অর্পণসহ নানা কর্মসূচির পালন করেছে (ইবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।

এসময় কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আবাসিক হল, বিভিন্ন বিভাগ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এএস/হিমেল