সদর উপজেলা জাদিয়া গ্রামের আক্তার ভূঁইয়া বাড়িতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে। এ সময় ওই বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. রাহাত নামে (৭) মাসের এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে।

শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্র জানা গেছে, খোরশেদ আলমের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে না উঠেতেই আগুন বাড়ির অন্য বসত ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় শিশু রাহাত আগুনে দগ্ধ হয়ে আহত হয়। আগ্নিকাণ্ডে আহত শিশু রাহাতকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (এসও) মো. সালাহ উদ্দিন বলেন, রাত ১০ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর