প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদকে জনশক্তিতে রূপান্তর করতে হবে।
রোববার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
নতুন শ্রমবাজার খুঁজে দক্ষ জনশক্তি পাঠাতে আরো উন্নত প্রশিক্ষণের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, কেউ যেন বিদেশে যেতে প্রতারিত না হয় সেদিকে নজর রাখতে হবে।
এআর





