সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর পর এবার ঝাড়ু হাতে রাস্তায় নামলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ। ওয়ার্ডবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতন করে তোলাই এই কাউন্সিলরের উদ্দেশ্য।

সিলেট নগরীর বড়বাজার সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধনে শনিবার দুপুরে তিনি ঝাড়ু হাতে বড় বাজার রাস্তা পরিষ্কারে নামেন।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক গণপরিষদের সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান, বড়বাজার সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি সুলেমান আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ, ফয়জুল্লাহ ফারুকী আদনান, আব্দুল মান্নান পুতুল, সালেহ আহমদ চৌধুরী, আব্দুর রহমান, চৌধুরী খোকন, মোসাদ্দেক রহমান বাচ্চু, আব্দুস সালাম, আনোয়ার হোসেন চৌধুরী, সাব্বির চৌধুরী, মাসুম আহমদ, আখতার আহমদ, জাবেদ খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, ‘যুব সমাজ ঐক্যবদ্ধ হলে সমাজে শুধু সৌন্দয্যবর্ধনই হবে না, মাদক-ছিনতাই-রাহাজানিমুক্ত সমাজও গড়ে উঠবে। যুব সমাজের উচিৎ এলাকায় খেলাধূলা, বিনোদন তথা সুস্থ সাংস্কৃতিক চর্চা করা। সিসিক এ ধরনের উদ্যমী যুবকদের পাশে আছে, থাকবে।’

জেআই