পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় আনুমানিক ৩২ বছরের এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে তেঁতুলিয়া ডিগ্রি কলেজ মাঠে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।এ সময় তার পরনে ছিল লুঙ্গি ও হাফ শার্ট।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহটি এখনো সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর