বগুড়ায় ঝড়ে আরও ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। গতকাল শনিবার রাতে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে বগুড়ায় মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
রোববার জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, নিহতদের মধ্যে চারজন বগুড়া সদরে মারা যান।
নিহতরা হলেন, আজিরুন বিবি (৪০), মিলা (৩ মাস), রজব আলী (১৫) ও পলাশ (১৮)। শাহজাহানপুর উপজেলায় মারা গেছেন তিনজন। তাঁরা হলেন, তামান্না (৩৫), রাবেয়া বেওয়া (৬৫) ও পায়েল (১৬)। সারিয়াকান্দিতে মারা গেছেন শান্তা বেগম (৫০) ও সুজন মিয়া (৩০)। কাহালুতে আজিজুল ইসলাম (১৯) ও ইসমাইল হোসেন (৩৮) মারা যান। ধুনটে আফজাল হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া সোনাতলায় ফিরোজা বেগম (৫৫) ও গাবতলীতে সামিয়া বেগম (৩২) মারা যান।
জেআই





