ঝিনাইদহের কালীগঞ্জে রঘুনাথপুর প্রিমিয়াল ক্রিকেট লীগের ফাইনালে ফাইটারস অব রঘুনাথপুর বিজয়ী হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলার রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
টসে দিয়ে কিংস অব রঘুনাথপুর ১২ ওভারে সব ইউকেট হারিয়ে ৪২ রান করে। পরে ফাইটারস অব রঘুনাথপুর ৪ ইউকেটে ৪৩ রান করে বিজয়ী হয়।
খেলা শেষে বিদ্যালয়ের মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন- চার্জ (ওসি) আনোয়ার হোসেন, এসআই এসএম আশরাফুল আলম নয়ন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমির হোসেন, রাখালগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর বেলাল হুসাইন বিজয় প্রমুখ।
এমবি





