বান্দরবানের থানচি উপজেলার আলীকদম-থানচি সড়ক থেকে তিন ব্যবসায়িকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৬ এপ্রিল) ওই সড়কের ২৮ কিলোমিটার নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয়।
ওই তিনজন হলেন, আবু বকর (৪০), সাহাব উদ্দীন (২৫) ও আবছার আলী (৩৫)। তারা আলীকদম উপজেলার পানবাজার এলাকার বাসিন্দা।

থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেল থেকে তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

এম আর