এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ৮ মার্চ থেকে। রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে এ পরীক্ষা চলবে আগামী ২৯ মে পর্যন্ত পর্যন্ত।

৮ মার্চ সকাল ৯টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে পরীক্ষা শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের যথাসময়ে হাজির থাকতে বলা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪ হাজার ১৮৪ জন।

বিস্তারিত : লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট http://www.police.gov.bd/RecruitmentInformation.phpএই ঠিকানায় পাওয়া যাবে।

 

এমআইএস।