লক্ষ্মীপুরে সন্ত্রাসী ছলেমান বাহিনী ও দিদার বাহিনীর গোলাগুলিতে মো. মিলন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মিলন জালিয়াকান্দি গ্রামের মমিন উল্লার ছেলে এবং দিদার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া এলাকায় সে ডাকাত সর্দার হিসেবেও পরিচিত বলে স্থানীয়া জানান। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছলেমান বাহিনীর সঙ্গে দিদার বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দিদার বাহিনীর সদস্য মিলন নিহত হয়। নিহত মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

এএইচ