নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেই নিজের শরীরে আঘাত ও কাপড় ছিঁড়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগসূত্রে জানা গেছে- কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম সরকার পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী এসমোতারা বেগম তার পুত্র সন্তান নিয়ে স্বামীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছিল। তপশীল বর্ণনামতে গাড়াগ্রাম মৌজার জেএল নং-৩৯, খতিয়ান নং-এসএ-২১২, বিএস-৩৩৩,দাগ-নং এসএ-৯৪৪৯,৯৪৪৮,হাল-১২৫২৫ জমির পরিমাণ ১৯ শতকের মধ্যে ১৩ শতাংশ জমি স্বামীর পৈত্রিক সূত্রে এসমোতারা বেগম মালিক। উক্ত জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী বিলকিছ বেগম এসে ওয়ালের ইট খুলে ফেলে দেয়।
এ সময় তার স্বামী গোলাম মোস্তফা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তার স্ত্রী বিলকিছ বেগমের পরিহিত কাপড় ছিঁড়ে দিয়ে চিৎকার চেঁচামেচি করে ঝগড়া বিবাদ সৃষ্টির চেষ্টা করে। এ সময় বিলকিসের ভাই চাঁদখানা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান (ভাকু) মেম্বার, বিলকিস বেগমের ছেলে গোলাম রব্বানী, মেহের আলী, রেদোয়ানসহ অনেকে এসে বাউন্ডারী ওয়ালের ইট খুলে ফেলে দেয়। এতে আনুমানিক ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে ভুক্তভোগী ।
এসমোতারা তার বাউন্ডারি দেয়াল ভাঙতে বাধা দিলে তাকে গালাগাল ও বেধরক মারপিট করা হয় এবং তাকে ও তার ছেলেকে প্রাণনাশের হুমকী দেয় বিলকিছ ও তার দলবল; এমন অভিযোগ করেছেন এসমোতারা।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ’র সাথে কথা হলে তিনি বলেন,দু’পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মোঃ খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী/ মামা
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা/ মামা





