জয়দেরপুর থেকে দুই ব্যক্তিকে অপহরণের পর র্যাবের বিশেষ অভিযানে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের ৫ সদস্যকে। এই সময় চক্রের সদস্যদের সাথে থাকা বিদেশী ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র্যাব-১ এর কর্তৃপক্ষ। অপহৃত দুই ব্যাক্তি হচ্ছে নাটোর জেলার মিরাজুল ইসলাম(২৫) এবং রাজশাহী জেলার মো: রকিবুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মে জয়দেবপুর চৌরাস্তা থেকে অপহরণ করা হয় মিরাজ এবং রকিবুলকে। অপহরণ করা পর গাজীপুরের টেকনগপাড়া জনৈক হারুনুর রশিদের নির্মাণাধীন বাড়ির ২য় তলায় তাদেরকে আটকে রাখা হয়। তারপর অপহৃতদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তাদের পরিবারের থেকে মুক্তিপণ চাওয়া হয়।
শুক্রবার ভোর প্রায় ৪ টার সময় অপহৃত মো: মিরাজ কোনমতে ২য় তলা থেকে বালুর স্তুপের ওপর লাফ দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় রাস্তার দ্বারে একটি সাইনবোর্ড থেকে র্যাবের নাম্বার নিয়ে ফোন করে বিষয়টি র্যাবকে জানায়। পরে র্যাবের ক্যাম্প কর্তৃপক্ষ থেকে সেখানে অভিযান চালিয়ে অপহৃত আরেক সদস্য রকিবুলসহ অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের একজন মো: রাব্বি হাসান নিলয়ের দেহ তল্লাশি চালিয়ে ২ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল এবং অন্যান্য সদস্যদের থেকে ৩টি চাকু ৬টি মোবাইল ও ১টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
জেড





