কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় যাত্রীবাহী নৈশকোচ খাদে পড়ে ১জন নিহত ও অপর ২৩ জন আহত হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ জানায়, ভাই-বোন নামে একটি নৈশকোচ আজ শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলে ১ জন মারা যায়।
মারাত্মক আহত অবস্থায় ২৩ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুর হোসেনের (৪৮) বাড়ি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়ায়।
এসএইচ





